হলুদ জবা- Hibiscus Yellow গাঢ় হলুদ রাঙা পঞ্চ পাপড়ির মাঝখানে টকটকে লাল রঙ

350.00 ৳ 

গাঢ় হলুদ রাঙা পঞ্চ পাপড়ির মাঝখানে টকটকে লাল রঙ ফুলটিকে করে তুলেছে আরো আকর্ষনীয়।

Out of stock

Description

জবা আমাদের অতি পরিচিত একটি ফুল। Malvaceae গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম বা ঝোপ জতীয় গাছ। সাধারণত সাত আট ফুট উচ্চতায় হয় থাকে। এর উৎপত্তি পূর্ব এশিয়াতে। গাঢ় হলুদ রাঙা পঞ্চ পাপড়ির মাঝখানে টকটকে লাল রঙ ফুলটিকে করে তুলেছে আরো আকর্ষনীয়।

এর পাতাগুলি চকচকে ও করাতের মত খাজকাটা হয়।জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, ঝুমকা জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি।

অন্যান্য ও আঞ্চলিক নাম : জবা কুসুম, জবাপুস্প,জপা, ত্রিসন্ধ্যা, অরুণা, সিতা।
Common Name : Chinese hibiscus, China rose, Hawaiian hibiscus, shoeblackplant ইত্যাদি
Scientific Name : Hibiscus rosa-sinensis.

জবা একটি চিরসবুজ গুল্ম যার উচ্চতা ২.৫-৫ মি(৮-১৬ ফিট) ও প্রস্থ ১.৫-৩ মি(৫-১০ ফিট)। এর পাতাগুলি চকচকে ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও ৫টি পাপড়ি যুক্ত। ফুলগুলির ব্যাস ১০ সেমি(৪ ইঞ্চি) এবং গ্রীষ্মকাল ও শরতকালে ফোটে।

বাগানের গাছ হিসেবে জবাকে গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডল অঞ্চলে সর্বত্র ব্যবহার করা হয়। যেহেতু জবা ১০°সেলসিয়াসের নীচের তাপমাত্রা সহ্য করতে পারে না, তাই নাতিশীতোষ্ণ অঞ্চলে জবা গাছকে গ্রীনহাউসে রাখা হয়।

জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ,কমলা, ইত্যাদি হতে পারে।

জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে। এছাড়াও বাভিন্ন ধরনের জবা বিভিন্ন রকমের হয়। কিছু কিছূ জবা আছে যেগুলি সম্পূর্ন ভিন্ন রকমের হয়। যেমন ঝুমকা জবা ও মরিচা জবা সর্ম্পর্ণ ভিন্ন রকমের। জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ, কমলা, লাল, এমনকি মিশ্রও হতে দেখা যায়।

জবা গাছের ডাল বর্ষা কালে সেঁত স্যাঁতে মাটিতে রোপন করে সহজেই বংশবিস্তার করা সম্ভব। জবা গাছ আবাদী ও অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাক।

জবার উপকারিতাঃ

জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে। ফুল, পাপড়ি ও গাছের ছালও ঔষধি গুনসম্পন্ন। বেশিরভাগ ক্ষেত্রে লাল জবা ফুল বা এর পাতাকেই ব্যবহার করা হয় বিভিন্ন উপকারে। চোখ ওঠা রোগ দূর করতে, সর্দি ও কাশিতে, চুলের বৃদ্ধির জন্য, হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগের ঔষধি গুনাগুণ রয়েছে।

সবচেয়ে বেশি ব্যবহার করা হয় চুলের যত্নে। বাজারে পাওয়া যায় এমন অনেক প্রক্রিয়াজাত তেলে লাল জবা ব্যবহার করা হয় চুলকে ঝলমলে ও মজবুত করার জন্য।এটা মেহেদীর সাথেও বেটে ব্যবহার করতে পারবেন আবার বেটে তেলের সাথেও ব্যবহার করতে পারেন।

জবা ফুলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্টস। আর জবা গাছের পাতা ব্যবহার করা হয় চুল কালো করার জন্য।

জবা ফুলের পেস্ট ত্বকের ফাঙ্গাস প্রতিরোধ করে।

কোলেস্টেরল কমানোর কাজে এটি দারুণ টোটকা। প্রাচীন আয়ুর্বেদে ভেষজ ওষুধ হিসেবে এর পরিচিতি রয়েছে। তাইতো জবা ফুল অনেকে চা হিসেবে পান করে থাকেন।

ডেলিভারী নির্দেশিকা

——————————————–

মালী ও মালিনী নিবিড়ভাবে নিশ্চিত করে সেরা মানের গাছ ও গাছের চারা। সেজন্য নিজস্ব উৎপাদন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে বাছাই করা সেরা মানের চারা-গাছগুলোই সংগ্রহ করা হয়ে থাকে অনলাইন গ্রাহকদের জন্য।

তাছাড়া প্রজাতিভেদে, চাহিদা ও প্রাপ্যতার উপর নির্ভর করে দাম কিছুটা কমবেশি হয়ে থাকে। তাই আপনার অনলাইন অর্ডারটি পাওয়ার দ্রুত সময়ের ভিতর কল করে যাবতীয় তথ্য জানিয়ে আপনার অর্ডারটি নিশ্চিত করা হবে।

তাই নিশ্চিন্তে অর্ডার করুন আপনার কাঙ্ক্ষিত যে কোন পণ্য।

সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা নিজেস্ব তত্বাবধায়নে যত্ন সহকারে পণ্য সরবরাহ করে থাকি।

কুরিয়ারে মাধ্যমে যেকোনো অর্ডার করতে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে অর্ডার নিশ্চিত করতে হবে।

ওয়েব-সাইটে বিভিন্ন পণ্যের ছবি নমুনা হিসাবে ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক ছবিসহ বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অথবা সরাসরি কল করুন 01765434515

ডেলিভারী চার্জঃ

দেশের সকল জেলায় কুরিয়ারে যত্ন সহকারে আমরা পণ্য সরবরাহ করে থাকি। পণ্যের ডেলিভারি চার্জ আপনার অর্ডার দেয়া পণ্যের পরিমান এবং ক্যারেট ও প্যাকেজিংয়ের উপর নির্ভর করবে , সাধারণত ঢাকা সহ সকল জেলায় কুরিয়ার সার্ভিস চার্জ ১৮০ টাকা।

সাধারণ নির্দেশিকা

  • পণ্য প্রক্রিয়াজাতকরণ বা ডেলিভারি সংক্রান্ত ত্রুটির কারনে ভাঙ্গা, মরা, ত্রুটিপূর্ণ পণ্য পেলে মালি ও মালিনীর সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করুন।
  • অর্ডারকৃত পণ্যটি বাতিল করতে অবশ্যই অর্ডার করার পর থেকে ১২ ঘণ্টার ভিতর জানাতে হবে।
  • ডেলিভারি সংক্রান্ত যেকোনো তথ্য-সেবার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সাপোর্ট টিম ৭/২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত।
Shipping and Delivery

MAECENAS IACULIS

Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.

ADIPISCING CONVALLIS BULUM

  • Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
  • Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
  • Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.

Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.