বারোমাসি থাই মিষ্টি আমড়া ফল গাছের চারা

800.00 ৳ 

থাই বারোমাসি আমড়া মূলত সারা বছরেই গাছে ফল পাওয়া যায়। কোথাও মুকুল,কোথাও ছোট ছোট ফলের গুটি এবং কোথাও ফল পরিপূর্ণ হয়ে থাকে গাছে। আমড়া ইংরেজিতে Hog Plum একপ্রকার পর্ণমোচী বৃক্ষ।

Description

থাই বারোমাসি আমড়া মূলত সারা বছরেই গাছে ফল পাওয়া যায়। কোথাও মুকুল,কোথাও ছোট ছোট ফলের গুটি এবং কোথাও ফল পরিপূর্ণ হয়ে থাকে গাছে। আমড়া ইংরেজিতে Hog Plum একপ্রকার পর্ণমোচী বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Spondias pinnaata Kurz. বা Spondias mombin, পরিবার Anacardiaceae . থাই বারোমাসি আমড়া ফলন সারা বছরই হয়। শীতের ২ থেকে ৩ মাস ব্যতীত সারা বছর নতুন নতুন ডালে ফুল ও ফল আসতেই থাকে। এর বারোমাসি আমড়ার আটি খুব ছোট ও মিষ্টি হয়ে থাকে । ছাদ বাগানে খুব ভালো ফলন হয় ।

আমড়ার পুষ্টি গুণাগুণ:

দেশি আমড়া ফল পুষ্টিতে ভরপুর একটি জনপ্রিয় ফল। দেশি ফল আমড়াতে আপেলের চাইতে বেশি প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। আমড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল। এটি সাধারণত কাঁচাই খাওয়া হয়। এছাড়া সুস্বাদু আচার, চাটনি এবং জেলি তৈরি করা যায় আমড়া থেকে। মুখে রুচি বৃদ্ধিসহ অসংখ্য গুনাগুন রয়েছে আমড়ার।

হজম ভালো রাখে

আমড়ায় থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। যে কারণে আমড়া খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে। যে কারণে সুস্থ থাকা সহজ হয়।

মুখের রুচি বাড়ায়

অনেকেই আছেন যারা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। পেটে ক্ষুধা থাকলেও মুখে রুচি না থাকার কারণে তারা তেমন কিছু খেতে পারেন না। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আমড়া। মুখে অরুচি হলে খেতে পারেন এই ফল। মরিচ আর কাসুন্দির সঙ্গে আমড়া মিশিয়ে খেলে মুখে রুচি ফিরে আসে খুব দ্রুত।

সর্দি-কাশি সারায়

আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেই সর্দি-কাশিতে ভুগে থাকেন। এছাড়া হঠাৎ ঠাণ্ডা লেগে কিংবা অ্যালার্জির কারণেও এমনটা হতে পারে। এই সমস্যা দূর করতে আমড়া খেতে পারেন। কারণ আমড়ায় থাকে প্রচুর ভিটামিন সি। তাই আমড়া খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুতই। সেইসঙ্গে এটি শরীরে রক্তস্বল্পতার সমস্যাও দূর করে।

উচ্চ রক্তচাপ ও হৃদরোগে উপকারী

যাদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো জটিল অসুখের ভয় রয়েছে, তারাও নিশ্চিন্তে খেতে পারেন আমড়া। সুস্বাদ ও সহজলভ্য এই ফল খুব সহজে আপনাকে এ ধরনের অসুখ থেকে দূরে রাখবে। তবে আমড়া খালি পেটে কিংবা রাতের বেলা না খাওয়াই উত্তম।

হাড় ও দাঁত ভালো রাখে

আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে কাজ করে আমড়া। কারণ এতে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম। যারা হাড় ও দাঁত নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে এই ফল। বর্তমানে অনেকেই এই সমস্যায় ভুগছেন, তাদের পাতে আমড়া থাকলে সুস্থ হবেন দ্রুতই।

হবু মায়ের জন্য উপকারী

গর্ভধারণের সময়ে অনেক হবু মায়েদের টক স্বাদের খাবার খেতে ইচ্ছা করে। এমন অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন আমড়া। কারণ আমড়ায় থাকা পর্যাপ্ত পুষ্টি উপাদান হবু মা ও অনাগত শিশুর জন্য উপকারী। তবে চিকিৎসকের কোনো ধরনের নিষেধ থাকলে এই ফল খাওয়া থেকে বিরত থাকবেন।

Shipping and Delivery

MAECENAS IACULIS

Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.

ADIPISCING CONVALLIS BULUM

  • Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
  • Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
  • Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.

Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.